দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগে অনুমোদিত ২৭৮টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা সুগন্ধি চাল রপ্তানির পরিমাণ এখন থেকে অর্ধেকে পুনর্নির্ধারণ করা হলো। এই সংশোধিত বরাদ্দ অবিলম্বে কার্যকর হবে এবং অনুমোদনের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।
এর আগে দুই দফায় মোট ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মাত্র ১২৯টি প্রতিষ্ঠান ২ হাজার ৪১৯ টন সুগন্ধি চাল রপ্তানি করতে সক্ষম হয়েছে।
রপ্তানি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি, জবাবদিহি নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসন তদারকির জন্য মন্ত্রণালয় ১০টি শর্ত আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, রপ্তানিকারকদের অবশ্যই রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধানাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রতিটি চালান জাহাজীকরণের আগে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের মান ও সত্যতা যাচাই করবে এবং চালান শেষে সংশ্লিষ্ট নথিপত্র বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখায় জমা দিতে হবে।
আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য সুরক্ষার লক্ষ্যে জাহাজে তোলার পর্যায় পর্যন্ত সর্বনিম্ন ফ্রি অন বোর্ড (এফওবি) রপ্তানিমূল্য প্রতি কেজি ১ দশমিক ৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া এই অনুমোদন সম্পূর্ণ অহস্তান্তরযোগ্য, অর্থাৎ কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করা যাবে না।
ভবিষ্যতে নতুন রপ্তানির অনুমোদনের আবেদন করলে আগের কোটার বিপরীতে প্রকৃত রপ্তানির পূর্ণাঙ্গ তথ্য ও প্রমাণ দাখিল করতে হবে। কোনোভাবেই সংশোধিত অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি চাল রপ্তানি করা যাবে না।
রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের প্রমাণ হিসেবে পিআরসি (প্রসিডস রিয়েলাইজেশন সার্টিফিকেট) দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। জনস্বার্থে সরকার যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
সরকারের এই নীতিগত সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো রপ্তানি পুরোপুরি বন্ধ না করে বরং খাদ্য নিরাপত্তা ও বাজারের স্থিতিশীলতা বজায় রেখে নিয়ন্ত্রিত ও টেকসইভাবে সুগন্ধি চাল রপ্তানি কার্যক্রম পরিচালনা করা।
উল্লেখ্য, গত সাত বছরে দেশে সুগন্ধি চালের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। তবে রপ্তানি নীতি ও বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে সরকার এখন রপ্তানি প্রক্রিয়ায় আরও বেশি শৃঙ্খলা ও কঠোরতা আরোপের পথে হাঁটছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: দেশে ৭ বছরে সুগন্ধি চালের উৎপাদন দ্বিগুণ। প্রতিবেদনে যোগ করা তথ্য: রপ্তানি নিষিদ্ধ ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল চট্টগ্রাম বন্দরে জব্দ। প্রতিবেদনে যোগ করা তথ্য: ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড। প্রতিবেদনে যোগ করা তথ্য: বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিবেদনে যোগ করা তথ্য: কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: ধূমপানে কমতে পারে প্রজনন ক্ষমতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা।












