Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

ফিলিপাইনে বিমান প্রশিক্ষণের সময় সংঘর্ষে চার পাইলট নিহত

প্রতিবেদক

October 24, 2026 11:14 am

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এই দুর্ঘটনাটি ঘটে। এতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন।

বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানান, ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালীন এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট প্রাণ হারিয়েছিলেন।

সর্বশেষ - Uncategorized