Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

নিষেধাজ্ঞার মোকাবিলায় ক্রিপ্টোকারেন্সির পরামর্শ দিলেন নেতানিয়াহু

প্রতিবেদক

October 24, 2026 6:06 am

ইসরাইলি পার্লামেন্ট নেসেট নির্বাচনের চার দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে এক অকপট ও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। চ্যানেল টেনের অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ওপর ব্যাংকিং খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি দেশবাসীকে আগে থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এমনকি নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন স্বাভাবিক রাখতে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মতো বিকল্প ব্যবস্থার পরিকল্পনাও করতে বলেছেন তিনি। সাক্ষাৎকার গ্রহণকারী সম্ভাব্য সমাধান হিসেবে ক্রিপ্টোকারেন্সির কথা বললে নেতানিয়াহু তাতে সম্মতি জানান। কেন্দ্রীয় সরকারের কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল নয় এমন বিকেন্দ্রীভূত ডিজিটাল ব্যবস্থা ব্লকচেইন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটিও একটি বিকল্প।

নেতানিয়াহুর এ ধরনের পরিকল্পনার বিষয়ে তার উপদেষ্টাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের পথ প্রশস্ত করলেও এটি ঝুঁকিমুক্ত নয়, কারণ অনেক ব্লকচেইন নেটওয়ার্কের লেনদেন শনাক্ত করা সম্ভব। এই প্রস্তাব নিয়ে ইসরাইলের চ্যানেল টুয়েলভে দেশটির এক জ্যেষ্ঠ অর্থনৈতিক কর্মকর্তা তীব্র সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রীর এই ধারণা কোনোভাবেই প্রত্যাশিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে না, বরং এমন আলোচনা দেশের অর্থনীতির ক্ষতি করতে পারে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরাইলের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিম তীরে বসতি স্থাপনের বিষয়টি নিয়ে বৃটেনসহ ১২টি পশ্চিমা দেশ ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের ওপর হামলা এবং নতুন বসতি নির্মাণের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এর প্রভাব ইসরাইলের মূল ভূখণ্ডের অর্থনীতিতেও পড়তে পারে। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই ইস্যুটিকে ব্যবহার করে দাবি করছেন যে, সরকারের বর্তমান নীতিই ইসরাইলকে এক নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে। বৃটেনের নেতৃত্বে নেয়া নিষেধাজ্ঞাগুলো মূলত পশ্চিম তীরের ইসরাইলি বসতিগুলোকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে।

সামরিক সহায়তার বিষয়েও নেতানিয়াহু বেশ কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া বহু কোটি ডলারের সামরিক সহায়তা অনির্দিষ্টকাল অব্যাহত থাকবে না। তিনি ইসরাইলিদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি সমর্থন কমে আসা বা সহায়তা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি কেবল সময়ের অপেক্ষা মাত্র। আমেরিকা বদলে যাচ্ছে বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। নেতানিয়াহু বলেন, আপনারা যদি মনে করেন, আমি যে দুইবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা বাজেটের জন্য কয়েক হাজার কোটি ডলারের সহায়তা নিশ্চিত করেছি, তা আমরা ভবিষ্যতেও পেতে থাকব, তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন এবং বাস্তবতাটি ম।

নেতানিয়াহুর এসব মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। ‘বেয়াখাদ’ দলের শীর্ষ নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তার সরকার ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যাবে এবং দেশ ভয়াবহ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বিপত্তির মুখে পড়বে। এছাড়া ‘দ্য ডেমোক্রেটস’ দলের নেতা ইয়াইর গোলান নেতানিয়াহুর মানসিক অবস্থাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করে তাকে তীব্র ভর্ৎসনা করেছেন। নেতানিয়াহুর বক্তব্যে অর্থনৈতিক পরিস্থিতিকে অনেকটা অনিবার্য বাস্তবতা হিসেবে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের জরিপে ব্যাকফুটে ট্রাম্প ও রিপাবলিকানরা

গাজার দারাজে ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির বিদায়

ময়মনসিংহে শিশু মৃত্যুর ঘটনায় সৎমায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু?

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

শারদীয় দুর্গাপূজায় অশুভ শক্তি বিনাশের প্রত্যাশা

সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ঝরল ১৪ প্রাণ

সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই কেন একের পর এক উড়োজাহাজ কিনছে

চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার: হলান্ড-এমবাপ্পের অনন্য কীর্তি