Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

প্রতিবেদক

October 24, 2026 12:03 pm

রাজধানীর মগবাজারে অবস্থিত বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পার্কিংয়ে থাকা গাড়িটির ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসিফের মগবাজারস্থ ব্যক্তিগত কার্যালয়ের সামনে গাড়িটি রাখা ছিল। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে।

এ বিষয়ে সংগীতশিল্পী আসিফ আকবর জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে বড় ছেলের সঙ্গে আলাপ করছিলেন। সিসিটিভি ফুটেজে অস্বাভাবিক কিছু পরিলক্ষিত হওয়ার পর নিচ থেকে নিরাপত্তা কর্মীরা তাকে গুলির বিষয়টি অবগত করেন। খবর দেওয়ার মাত্র ৪-৫ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, পুলিশ কর্মকর্তা তার বাসায় এসে বিস্তারিত কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আসিফ বলেন, আমি বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রতিবাদ ও বক্তব্য রাখি, কিন্তু এমন হামলার আশঙ্কা করিনি। বর্তমানে নির্দিষ্ট কারো প্রতি তার কোনো সন্দেহ নেই বলে তিনি উল্লেখ করেন। পুলিশের তৎপরতায় প্রকৃত সত্য উন্মোচিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমি মগবাজারের অফিসে বসে আমার বড় ছেলের সঙ্গে তখন কথা বলছিলাম। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। সে সময় সিসি ক্যামেরায় অস্বাভাবিক বিষয় মনে হলো।

সর্বশেষ - Uncategorized