নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউতে বাংলাদেশি খাবারের নতুন গন্তব্য হিসেবে যাত্রা শুরু করেছে ‘মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি’। দীর্ঘদিনের পরিচিত মান্নান ব্র্যান্ডের পারিবারিক ধারার ধারাবাহিকতায় তাদের পরিবারের সদস্যের হাত ধরে ৮২-এ চার্চ অ্যাভিনিউ ঠিকানায় এই নতুন রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের সূচনা করা হয়। নিউইয়র্কের ব্রুকলিনের লিটল বাংলাদেশে দেশীয় খাবার ও বাংলার সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরার আয়োজন নিয়ে এসেছে ‘মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি’। চিন্তা করেছি কারও ওপর আর ডিপেন্ডেন্ট থাকব না। আর শরিয়া বোর্ড সাটিফায়েড হালাল রেস্টুরেন্ট নেই। আশা করছি, এটি ভালোভাবে চালাতে পারব। ভবিষ্যতে কী করব এখনই বলতে পারছি না। আগে এটিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাই। যারা হালাল খাবার খেতে চান ও পছন্দ করেন, তারা এখানকার খাবার খেতে পারেন। বেতের তৈরি আলোর শেড, কাঠের উষ্ণ আবহ এবং দেয়ালের খিলানে বাংলার নদী, নৌকা, নারকেলগাছ, গ্রাম ও পুরোনো স্থাপত্যের ছবি—সব মিলিয়ে আধুনিক পরিবেশের ভেতর বাংলাদেশের পরিচিত দৃশ্য ও সংস্কৃতিকে স্থান দেওয়া হয়েছে।
উদ্বোধনের দিন আয়োজক ও রেস্টুরেন্টের অন্যতম মালিক মাহী মান্নান নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, দীর্ঘদিন ধরে বাবার পরিবারের সঙ্গে তিনি বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই এবার নিজস্ব উদ্যোগে এই রেস্টুরেন্ট চালু করেছেন তিনি। মাহী বলেন, ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউ এলাকাটিতে ঘরোয়া পরিবেশের বাইরে ভালোমানের কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট না থাকার অভাব দীর্ঘদিনের। স্থানীয় সেই চাহিদার কথা বিবেচনা করেই মূলত এই নতুন সংযোজনটি নিয়ে এসেছেন তিনি। তিনি ব্রুকলিনের পাশাপাশি পার্শ্ববর্তী অন্যান্য এলাকার মানুষকেও রেস্টুরেন্টে এসে তাদের খাবারের স্বাদ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। জ্যাকসন হাইটসের ব্যবসায়ী সৈয়দ রহমান মান্নানের মেয়ে মাহী মান্নান ও মাহীর স্বামী মোহাম্মদ শাহেদের উদ্যোগে প্রতিষ্ঠানটি মান্নানের ব্যবসায়িক ঐতিহ্যে নতুন প্রজন্মের একটি অধ্যায়। সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমার হাজব্যান্ডও চাচ্ছিল একটি রেস্টুরেন্ট করার জন্য। এ কারণে আমি ও আমার হাজব্যান্ড মোহাম্মদ শাহেদ এবং আমার পার্টনার মিলে এই ব্যবসাটি আমরা খুলেছি। এখানে আমার আম্মুর কোনো ইনভেস্টমেন্ট নিইনি। আমার পরিবার ও আমার ভাইয়েরা আমাকে আলাদা করে রেস্টুরেন্ট করার জন্য বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। ব্যবসার পাশাপাশি আমার দুটি মেয়েকে সময় দিতে হয়, পরিবারকে সময় দিতে হয়। পাশাপাশি আমাদের মান্নান বেকারির যেসব আইটেম আছে, সেগুলোও রেস্টুরেন্টে থাকবে। মাহীর আয়োজনের বিশেষত্ব ফুটে উঠেছে এর অন্দরসজ্জায়।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাহী মান্নান বলেন, নতুন এই যাত্রার শুরুতেই কাজের প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন তিনি। তাই আপাতত এই রেস্টুরেন্টটির সফল ব্যবস্থাপনার দিকেই তার সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ রয়েছে। উদ্বোধনী দিনে রেস্টুরেন্টটির সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নতুন এই রেস্টুরেন্টটির যাত্রাকে স্মরণীয় করতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় কিছু বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। এগুলো ২০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অফারের মধ্যে রয়েছে দুটি চিকেন সমুচা মাত্র ৩ ডলারে, হোয়াইট রোস্ট-পোলাও ও ডিমের কম্বো ৬ ডলারে। এছাড়া, সাদা ভাত, আলুভর্তা ও ডালের সঙ্গে রুই মাছের কারি কম্বো ৭ ডলার এবং ভাতের সঙ্গে জনপ্রিয় মেজবানি গরুর মাংসের কম্বো ৯ ডলারে পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা তাদের পরিচয়পত্র দেখালে ১০ ডলার বা তার বেশি পরিমাণের টেকআউট অর্ডারে ১০ শতাংশ বিশেষ ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। পরিচয়পত্র দেখিয়ে ন্যূনতম ১০ ডলারের টেকআউট অর্ডারে তারা ১০ শতাংশ ছাড় পাবেন। প্রচারপত্র অনুযায়ী, বিশেষ অফারগুলো ২০ নভেম্বর পর্যন্ত চলবে।
















