মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কবলে পড়ে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চরম সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অভিমত পাওয়া গেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ১৬ অক্টোবর শুক্রবার ব্যাংককে এই সভা অনুষ্ঠিত হয়, যা ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলছে। এর আগে সকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বিশ্বব্যাংক, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্যাংক অব আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে সরকার এসব চাপ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বার্ষিক সভা ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।
ড. তিতুমীর জানান, বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সাধারণ মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, পূর্বের দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির জেরে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। উপদেষ্টা বলেন, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা ছিল উপকারভোগী বাছাইয়ে ত্রুটি। তবে বর্তমানে ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে বলে বিভিন্ন স্বাধীন গবেষণা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে।
সরকারের অর্থনৈতিক কৌশলের বিষয়ে ড. তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বর্তমান পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল কঠোর মুদ্রানীতিই যথেষ্ট নয়, বরং এর পাশাপাশি রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার অত্যন্ত জরুরি। তিনি জানান, গত অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশের কাছাকাছি। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে রাজস্ব প্রবৃদ্ধি ১২ থেকে ১৩ শতাংশে উন্নীত হয়েছে। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তালিকায় অন্তর্ভুক্ত হননি। অন্যদিকে, যাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়, তারাও তালিকায় স্থান পেয়েছেন। এ সমস্যা সমাধানে সরকার ডিজিটাল জনপরিকাঠামো ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছানো যায়। সরকারের লক্ষ্য রাজস্ব আয় বাড়ানো এবং কর ফাঁকি, কর জালিয়াতি ও পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সরকারের সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা কাজের ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সারের আমদানি ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে। উপদেষ্টা বলেন, শুধু সংকটের কারণে সৃষ্ট বাড়তি ব্যয়ের হিসাব করলেই অর্থনীতির ওপর এর পূর্ণ প্রভাব বোঝা সম্ভব নয়। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও রপ্তানি বাড়াতে বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবও অর্থনীতির বিভিন্ন খাতে পড়ার আশঙ্কা রয়েছে।
আইএমএফের অর্থনৈতিক পূর্বাভাসের প্রেক্ষাপটে ড. তিতুমীর উল্লেখ করেন যে, বিভিন্ন পূর্বাভাসের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শর্ত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করা জরুরি। এছাড়া ব্যাংকিং খাতে সংস্কারের বিষয়ে তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের আস্থা ফেরানোর ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে আমানতকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছেন। বাসস-এর তথ্যানুসারে, সামগ্রিক এই অর্থনৈতিক সংস্কার কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে ড. তিতুমীর বলেন, অতীতে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম ও অর্থ লুটপাটের কারণে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতির বিষয়ট। সংস্কার কার্যক্রম বাস্তবায়িত না হলে কী পরিস্থিতি তৈরি হতে পারে, আইএমএফের পূর্বাভাসকে সেই প্রেক্ষাপটেও দেখতে হবে। আমানত উত্তোলনের পাশাপাশি অনেকেই অর্থ জমা রাখছেন, যা আস্থা ফেরার ইঙ্গিত দেয়।

















