Monday , 19 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা

প্রতিবেদক

October 19, 2026 4:38 am

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানিয়েছেন, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগ নিয়ে কিছু মানুষের মন্তব্যের বিষয়েও ইশরাক হোসেন প্রতিক্রিয়া জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যদি কোনো আন্দোলন-সংগ্রামের পরিস্থিতি তৈরি হয়, তবে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সমালোচকরা বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে অংশ নেবেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ইশরাক হোসেন বলেন, এখন থেকে তিনি আর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে কাজ করতে চান। তিনি জানান, দেশের মাদক নির্মূল কার্যক্রমে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। এ ছাড়া দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তিনি বিভিন্ন জেলা সফরে বের হবেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে কোচ ডেভিড হেম্পের বার্তা

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ে আদালতের স্থগিতাদেশ

ইরানের মোকাবিলায় ইসরায়েলে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

বার্সেলোনা মেসির চেয়েও বড়, সাবেক সভাপতির বার্তায় কঠোরতা

নিউইয়র্কের ব্রুকলিনে পথচলা শুরু মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারির

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ঘটনায়, নিহত ১২

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: আগারগাঁওয়ে বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

জনগণের প্রত্যাশা পূরণই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব: জি কে গউছ

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি জানিয়ে কাজ ছেড়েছেন যে সাত তারকা