ফ্রান্সে উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট এই অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত ১,৮০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ১৮ অক্টোবর (রবিবার) নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে লরেন্ট নুনেজ বলেন, ‘১,৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসব অপকর্মের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লরেন্ট নুনেজ জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি স্পষ্টভাবে উগ্র-বামপন্থি ব্যক্তিদের এই সহিংসতার জন্য দায়ী করেছেন। প্যারিস, মার্সেই, লিওঁ এবং বোর্দোসহ বড় শহরগুলোতে সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় সাধারণ ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এবং কয়েকশ দোকান লুটপাটের শিকার হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন যে, এই অস্থিতিশীল পরিস্থিতিতে প্রায় ৫০০ পুলিশ সদস্য, দমকলকর্মী ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার এখন ক্ষতিগ্রস্ত সম্পদের হিসাব ও পরিস্থিতি স্বাভাবিক করার দিকে বিশেষ নজর দিচ্ছে। তিনি বলেন, ‘সম্পদের যে ক্ষতি হয়েছে তা বেশ মারাত্মক, বিশেষ করে কয়েকশ দোকান মালিকের জন্য এটি অত্যন্ত ক্ষতি ডেকে এনেছে। নুনেজ জানান, বিক্ষোভের সময় প্রায় ৫০০ পুলিশ সদস্য, দমকলকর্মী ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন, তবে এই সংখ্যাটি শেষ পর্যন্ত পরিবর্তিত হতে পারে।














