Saturday , 10 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

দিল্লিতে বিক্ষোভের ডাক, শীর্ষ নেতাদের আটক করল পুলিশ

প্রতিবেদক

October 10, 2026 7:12 am

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

  • মূল দাবি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বাতিল।
  • বিক্ষোভের কেন্দ্র: দিল্লির যন্তর মন্তর।
  • বর্তমান পরিস্থিতি: শীর্ষ নেতাদের আটকের পরেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা সিজেপির।
  • নিরাপত্তা ব্যবস্থা: রাজধানীতে প্রায় ৭ হাজার বিক্ষোভকারীর আশঙ্কায় ইন্টারনেট ও মেট্রো চলাচলে বিধিনিষেধ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির যন্তর মন্তরে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দলের শীর্ষ নেতাদের আটক করা হলেও আন্দোলন থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি। আজ শনিবার সিজেপি কর্তৃপক্ষ জানিয়েছে, শীর্ষ নেতৃত্ব আটক থাকলেও তরুণ ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলছে, তারা ভয় পায় না; তারা বলছে, বিক্ষোভ ব্যর্থ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাসকে পুলিশ আটক করে। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা দিল্লিতে আসছিলেন। আটকের আগে উড়োজাহাজের ভেতরে ধারণ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে দাবি করেন, জরুরি অবস্থার চেয়েও বর্তমান পরিস্থিতি বেশি উদ্বেগজনক এবং তারা গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত আছেন। দিল্লিতে শনিবার গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের।

সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেন, সরকার শক্তি প্রয়োগ করে একটি সাংবিধানিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দলীয় বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র যখন গণতান্ত্রিক ভিন্নমত দমনে গণগ্রেপ্তার শুরু করে, তখন গণতন্ত্র রক্ষায় জনগণকে নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিতে হয়। মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের আদর্শে উজ্জীবিত হয়ে তরুণ ও সাধারণ নাগরিকদের এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

এদিকে যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে ধরপাকড়ের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ নাগরিকদের আটক করছে। তিনি জানান, রাজধানীজুড়ে কার্যত অচলাবস্থা তৈরি করা হয়েছে, নাগরিকদের ব্যারিকেড দিয়ে আটকানো হচ্ছে এবং যন্তর মন্তর ২.০-এর সূচনা হয়েছে। From buses, trains, streets and houses the Delhi Police is detaining citizens without any grounds। First, the complete shutdown of the capital, now the detention and barricading of every citizen in the capital, and those on their way। They tell you they’re not afraid, they tell you the protest will be a flop।

নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠনের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচির কোনো অনুমতি দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ধারণা করছে, কর্মসূচিতে প্রায় ৭ হাজার মানুষ অংশ নিতে পারেন। পরিস্থিতি সামাল দিতে কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে, কয়েকটি মেট্রো স্টেশন ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া ধ্রুব রাঠিকেও আটক করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ধানখেতে মরদেহ / ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ।
  • মানসিক স্বাস্থ্য দিবস / স্ক্রলের আড়ালে বাড়ছে মানসিক রোগ, নেই প্রকৃত তথ্য।
  • সাড়ে তিনশোর আগে থামল বাংলাদেশ, প্রত্যাশার চেয়ে কত কম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্ভরশীল নয়, অংশীদার হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান

গৃহযুদ্ধ ও রাষ্ট্র ধসের ঝুঁকিতে ইসরাইল, সতর্কবার্তা সিআইএ’র

কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, সাকুরা সুপারমার্কেট ১০ দিন বন্ধ

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নতুন মুখ স্প্রিঙ্গার

কাতার আমিরের হুশিয়ারি: উপসাগরীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে কোনো আপস

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

মেসির সমালোচনা নিয়ে সুর নরম বার্সেলোনার সাবেক সভাপতি গাসপার্তের

তিন দশকে ১৭৫ প্রকল্প: গ্রাহকের আস্থাই আরবানের মূল শক্তি

তেলের দাম বাড়াতে হরমুজ প্রণালিতে নতুন কৌশলে ইরান