Thursday , 8 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

মেসির বিদায়ে আবেগঘন বারতা এএফএ সভাপতির

প্রতিবেদক

October 8, 2026 7:07 am

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তবে দেশটির ফুটবল ইতিহাসে মেসিকে ঘিরে যে দীর্ঘ পথচলা, তা শেষ হয়েও যেন শেষ হওয়ার নয়। নীল-সাদা জার্সির সঙ্গে মেসির এই বন্ধন এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে, যেখানে গোল কিংবা ট্রফির পরিসংখ্যান বড় নয়। এই অমোঘ বাস্তবতাকে সামনে রেখেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এক চিঠিতে লিখেছেন, ‘তোমার গল্পের এখানেই শেষ নয়।’ চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ। নতুন পাঠ্যবইয়ে আবার বদলাচ্ছে ইতিহাস।

এক আবেগঘন বারতায় তাপিয়া উল্লেখ করেন, কিছু অধ্যায়ের সমাপ্তি ঘটলেও কিছু গল্প চিরন্তন হয়ে ওঠে। তার মতে, মেসির বিদায় মানেই সবকিছুর সমাপ্তি নয়। এএফএ সভাপতি আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন তার মানবিক গুণাবলির ওপর। বিশ্বজয়ের শিখরে থেকেও তিনি যেভাবে মাটির কাছাকাছি থেকেছেন, সতীর্থদের প্রতি সম্মান দেখিয়েছেন এবং কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন, সেটিই তাকে অনন্য করে তুলেছে। তাপিয়া বলেন, ‘এমন সময়েও তুমি এই জার্সির দায়বদ্ধতা বজায় রেখেছ, যখন এর ভার বহন করা অন্য যেকোনো মানুষের কল্পনার চেয়েও বেশি ছিল।’ ধেয়ে আসা ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট। কিং অব ইনজাস্টিস: ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য। তাই আমরা এখানে দাঁড়িয়ে একটি অধ্যায়ের শেষ লিখতে শব্দ খুঁজছি। আর্জেন্টিনার জার্সিতে মেসির অসাধারণ অর্জনের দীর্ঘ তালিকা টানার বদলে এএফএ সভাপতি তুলে ধরেছেন সেই মানুষটিকে, যিনি সাফল্যের চূড়ায় উঠেও থেকেছেন মাটির কাছাকাছি। বিশ্ব যখন তার পায়ের নিচে, তখনও মেসির বিনয় ভুলে যাননি তাপিয়া।

মেসির ক্যারিয়ারের শুরুর দিকের সমালোচনা, ব্যর্থতা এবং দল থেকে সাময়িক সরে দাঁড়ানোর কঠিন মুহূর্তগুলোর কথাও তাপিয়ার চিঠিতে উঠে এসেছে। তিনি স্মরণ করেছেন সেই সময়টির কথা, যখন মেসি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন। এরপরই মূলত আর্জেন্টিনার ফুটবলে নতুন দিগন্তের উন্মোচন হয়। তাপিয়ার ভাষায়, ‘এলো কোপা আমেরিকা, ওয়েম্বলি এবং শেষ পর্যন্ত কাতারের সেই অবিস্মরণীয় বিকেল—যেটি প্রতিটি আর্জেন্টাইন তাদের স্মৃতির মণিকোঠায় সারাজীবন রাখবে।’ ‘যে দিনটি কেউই চাইনি, শেষ পর্যন্ত সেই দিনটি এসে গেল।

মেসির উত্তরাধিকার প্রসঙ্গে তাপিয়া আরও যোগ করেন, ‘তুমি প্রজন্মগুলোকে এক করে দিয়েছ। আজ দাদা, বাবা, সন্তান ও নাতি একই জার্সির নিচে দাঁড়িয়ে একসঙ্গে কেঁদেছে, একই ১০ নম্বরের জন্য উল্লাস করেছে।’ মেসির অবদান যে কেবল একটি ম্যাচ বা জার্সি খুলে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটিও স্পষ্ট করেন তিনি। তার কথায়, ‘আমাদের দেশে যতদিন একটি বল গড়াবে, যতদিন কোনো শিশু নীল-সাদা জার্সি পরে গোল উদ্‌যাপন করবে এবং যতদিন ১৮ ডিসেম্বরের কথা মানুষ মনে রাখবে, ততদিন তুমিও আমাদের মাঝে থাকবে।’

চিঠির শেষে মেসিকে নিজের ‘প্রিয় নায়ক’ হিসেবে আখ্যা দিয়ে তাপিয়া লেখেন, ‘আমাদের অধিনায়ক, আমাদের চ্যাম্পিয়ন এবং ১০ নম্বর। সবকিছুর জন্য ধন্যবাদ, লিও। এই জায়গা সবসময় তোমার বাড়ি হয়ে থাকবে।’ এভাবে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

খাবারের মান নিয়ে সমালোচনা ও অভিযোগের জবাবে যা জানালো

ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর

গাজার দারাজে ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির বিদায়

সিঙ্গাপুরের ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার হলো বাংলাদেশি প্রতিষ্ঠান এসএসসিএল

সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই কেন একের পর এক উড়োজাহাজ কিনছে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় সেরি বি-তে ফিরল ইন্টার দে লিমেইরা

গঙ্গা পানি চুক্তি নিয়ে চলছে ঢাকা-দিল্লি আলোচনা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের জরিপে ব্যাকফুটে ট্রাম্প ও রিপাবলিকানরা

নিউইয়র্কে প্রবাসীদের দুর্গোৎসবে জোহরান মামদানি: অসুরেরা থেমে নেই’