Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

প্রতিবেদক

October 24, 2026 10:27 am
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

শনিবার সকালে দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গাজীপুরের টঙ্গী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভোররাত সোয়া ৩টার দিকে দর্শনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল রানা জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে খাদে পড়ে যায়। সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সামনে এলো ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়হীনতা।

নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রোকুনুজ্জামান রঞ্জু (৫৭), কার্পাসডাঙ্গা এলাকার শ্রী চঞ্চল বিশ্বাস (২৩) এবং শিবনগর এলাকার সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২)। রঞ্জু বাসের সুপারভাইজার এবং চঞ্চল হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার জানান, তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শ্রীনগর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুরের সৌরভ (৩২) এবং আসিফ (২৬)। সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে আসিফের ঠিকানা জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, রংপুর থেকে সিলেটগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসটি উল্টে যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রংপুর থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশের সহায়তায় আহতদের জেলা সদর হাসপাতালে নিলে দুইজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৮। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট ১২২২। তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল।

অন্যদিকে, গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়ার তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। দুই শতাব্দীর ঐতিহ্য, আজও জিভে জল আনে মুক্তাগাছার মণ্ডা।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর লিখনকে মৃত ঘোষণা করা হয়। তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ময়নাতদন্তের জন্য বাবা ও ছেলের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রোনান-মাহি। টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার নুরেজা আক্তার এ তথ্য জানিয়েছেন। গাজীপুরে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে।

সর্বশেষ - Uncategorized