ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি থেকে রোববার ৭৫ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় ভবন ধসে দীর্ঘ সময় এসব মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিলেন। উদ্ধারকৃত এসব মরদেহ একযোগে জানাজা শেষে দাফন করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে রোববার। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন। এখন এই মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে সবার জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।
গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের মতে, এখনো বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

















