Monday , 19 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

হুমায়ুন কবির -: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায়

প্রতিবেদক

October 19, 2026 9:57 am

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য আদান-প্রদান ও প্রক্রিয়ায় বড় ধরনের ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হতাশাজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য সৌদি আরবের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনের স্বাক্ষরকারী। নিয়ম অনুযায়ী, কোনো দেশের নাগরিক অন্য কোনো দেশে আটক বা দণ্ডপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট দেশকে তা জানানোর কথা, যাতে আটক ব্যক্তির পক্ষে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হয়। সৌদি আরবের ক্ষেত্রেও বাংলাদেশ একই প্রত্যাশা করেছিল। তিনি আরও জানান, অপরাধের দায়ে বিচারপ্রক্রিয়া চলতে পারে, তবে তথ্য বিনিময় ও যোগাযোগ ব্যবস্থায় কেন এমন ত্রুটি হলো, তা পরিষ্কার করা এখন সময়ের দাবি।

মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়ে যাওয়ায় এখন আর ব্লাড মানি বা ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই বলে জানান হুমায়ুন কবির। গণমাধ্যমের প্রতিবেদনে ওই দুই ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হলেও, তাদের পরিচয় বা তারা স্বামী-স্ত্রী কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও তিনি জানান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের আমলে তা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, বিষয়টি নিয়ে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব মো. নজরুল ইসলাম ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর এইচ. বিন আবিয়াহর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুই বাংলাদেশির দণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে পাঠানো আগের কূটনৈতিক পত্রের অনুলিপি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

ইয়েমেনে হুতির মোকাবিলায় অস্ত্র ও সহায়তা বাড়াল পাকিস্তান

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠনে প্রতিনিধি চাইল শ্রম মন্ত্রণালয়

র‍্যাডিসন ব্লু হোটেলে নতুন উপশাখা খুলল ট্রাস্ট ব্যাংক

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের

আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনায় মণ্ডপে ভক্তদের ভিড়

খুলনায় যুবদল নেতাকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি

উপাচার্যের চেয়ার নিয়ে রাজনীতির অন্দরমহল ও চুয়েটের বর্তমান পরিস্থিতি

মানসিক স্বাস্থ্য ও মেজাজ নিয়ন্ত্রণে যে ৫টি ভিটামিনের গুরুত্ব

হুতি হামলার মুখে নিরাপত্তাবেষ্টিত প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি