Thursday , 15 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার

প্রতিবেদক

October 15, 2026 10:05 am

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পোর্টসমাউথের মাঠে বুধবারের রাতটি শেফিল্ড ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেফিল্ড ৩-২ গোলে পরাজিত হয়েছে। তবে হারের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর বিতর্কিত লাল কার্ড। প্রথমার্ধের শেষভাগে ৪৪ মিনিটে চেলসি থেকে ধারে খেলা পোর্টসমাউথের উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউলের দায়ে হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। মাত্র নয় মিনিটের ব্যবধানে দুই কার্ড পেয়ে মাঠ ছাড়ায় প্রায় পুরো অর্ধেক সময় শেফিল্ডকে ১০ জন খেলোয়াড় নিয়েই খেলতে হয়েছে। মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। যদিও ম্যাচের মূল মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষভাগে এসে। ফলে প্রায় পুরো একটি অর্ধে ১০ জন নিয়ে লড়তে বাধ্য হয় শেফিল্ড।

ফ্র্যাটন পার্কে শুরুর দিকে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দারুণভাবে ম্যাচে ফিরেছিল শেফিল্ড। কিন্তু হামজার বহিষ্কারাদেশ পুরো ম্যাচের চিত্র বদলে দেয়। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, প্রতিপক্ষ খেলোয়াড় নাটমেগ করতে গিয়ে হামজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। ওয়াইল্ডারের মতে, সেই পরিস্থিতিতে হামজার সরে যাওয়ার মতো কোনো জায়গা বা পথ ছিল না। তিনি বলেন, ‘হামজা কোথায় যাবে? সে কি অদৃশ্য কোনো চরিত্র যে মুহূর্তেই মিলিয়ে যাবে?’ ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফেরে শেফিল্ড।

সংবাদ সম্মেলনে কোচ আরও অভিযোগ করেন যে, রেফারি অলিভার ল্যাংফোর্ড শুরুতে হামজাকে কার্ড না দেওয়ার ইঙ্গিত দিলেও প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ওয়াইল্ডারের মতে, এটি ছিল তাদের দলের প্রতি চরম অবিচার। শুধু লাল কার্ডই নয়, ম্যাচের শেষ দিকে পেনাল্টি বক্সের ভেতরে শেফিল্ডের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরার ঘটনাতেও রেফারি কোনো কর্ণপাত করেননি বলে তিনি জানান। ধারাবাহিকতাহীন এমন রেফারিং দলের জয়ের স্বপ্ন চূর্ণ করে দিয়েছে বলে মন্তব্য করেন এই কোচ। তবে ডিফেন্সের ভুল আর শেষ মুহূর্তের গোল সব ওলোটপালোট করে দেয়। রেফারি অলিভার ল্যাংফোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফুঁসেছেন শেফিল্ড বস ওয়াইল্ডার।

চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে তিনটি ম্যাচ খেললেও এখন পর্যন্ত গোলের দেখা পাননি হামজা চৌধুরী। এই হারের ফলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেয়েছে দলটি। ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৫ নম্বরে অবস্থান করছে শেফিল্ড ইউনাইটেড। রেফারির বিতর্কিত এই সিদ্ধান্তগুলো নিয়ে ফুটবল মহলে এখন চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক