শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার কার্টুন তৈরির গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি বেগতিক দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সব মিলিয়ে বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নেভাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেননি। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।















