Friday , 25 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

স্বল্প সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ডাচ্‌বাংলা

প্রতিবেদক

September 25, 2026 9:58 am

গ্রাহকদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পৃথক অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে ডাচ্‌বাংলা ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এই তথ্য নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ডাচ্‌বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতাভুক্ত প্রথম স্কিমটি হলো গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃ অর্থায়ন স্কিম, যা পরিবেশবান্ধব শিল্প ও অবকাঠামো নির্মাণকে উৎসাহিত করবে। এই স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং এক্ষেত্রে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। দ্বিতীয়ত, আইসিটি খাত পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্কের পণ্য ও সেবাকে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ করে আইসিটি খাতের নারী উদ্যোক্তারা অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন। এই স্কিমে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাবেন, যার সুদের হার হবে ৪ শতাংশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি

বিচার বিভাগের স্বাধীনতা টেকসই করতে প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন জরুরি

বোয়িং থেকে ১১ বিমান কেনা

সিরিয়ার ভূখণ্ডে নেতানিয়াহুর অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানাল কাতার

জাভা সাগরে নিখোঁজ হওয়া ২৪৩ যাত্রীসহ ফেরির হদিস, ১০২ জন উদ্ধার

কাঠমান্ডুর ঠামেলে সন্দেহজনক কর্মকাণ্ডে ১০ বাংলাদেশি আটক, নিখোঁজ এক নারী

সিপিএলে মিরাজের ঘূর্ণি ও নাগিন ড্যান্স: গায়ানার শততম জয়

কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম

বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া লেনদেনের সন্দেহে তদন্তে বাংলাদেশ ব্যাংক

লোহিত সাগরে হুথি উত্তাপ: বড় ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য