Friday , 9 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

নিউইয়র্কে আইসিই অভিযানে অভিবাসীকে গুলি, গাড়িতে ছিল শিশু

প্রতিবেদক

October 9, 2026 11:30 am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে অভিযান চালানোর সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক এজেন্টের গুলিতে ডমিনিকান বংশোদ্ভূত এক অভিবাসী আহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী নতুন নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে শহরে আইসিই এজেন্টদের পরিচালিত অভিযানের মধ্যে এটিই প্রথম গুলির ঘটনা। বৃহস্পতিবার বিকেল ৪টার কিছু পরে মার্বেল হিল এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

আহত ২৮ বছর বয়সী ওই অভিবাসীর নাম অস্কার বেলগাল। গুলির সময় তিনি তার গাড়িতে ছিলেন এবং পেছনের আসনে পাঁচ বছর বয়সী একটি শিশু বসা ছিল, যাকে তার সন্তান বলে ধারণা করা হচ্ছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, অন্তত একজন আইসিই এজেন্ট চালকের দিকে সাত রাউন্ড গুলি ছুড়েছিলেন। একটি গুলি অস্কারের ঘাড় ঘেঁষে চলে যাওয়ায় তিনি সামান্য আহত হন। সৌভাগ্যবশত, শিশুটি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং তাকে উদ্ধার করে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। সূত্রটি আরও জানায়, ওই পাঁচ বছরের শিশুটিরও কোনো ক্ষতি হয়নি। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে পরিবারের সদস্যদের হেফাজতে রয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ডাকাতির অপরাধে গ্রেপ্তার হওয়ার পর তিনি চতুর্থ মাত্রার আত্মসাৎ ও চুরির দোষ স্বীকার করে পাঁচ বছরের প্রবেশনে ছিল। ২০২৫ সালে মাদক বিক্রির অভিযোগের একটি মামলা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সময় আইসিই এজেন্টরা সাধারণ পোশাকের ওপর উজ্জ্বল হলুদ রঙের নির্মাণশ্রমিকদের ভেস্ট ও মাস্ক পরে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা পাঁচ-ছয়টি গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হাতে এক ব্যক্তিকে দেখেছেন। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, আইসিই এজেন্টরা ওই অভিবাসীর গাড়িটি ঘিরে ফেললে তিনি গাড়িটি পেছনের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বন্দুক হাতে এজেন্টরা জানালার দিকে এগিয়ে যান। পুরো দৃশ্যটি ক্যামেরায় ধরা না পড়লেও, আহত অস্কারকে হাতকড়া পরা অবস্থায় পাওয়া যায় এবং তাকে পুলিশি প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় দুই এজেন্টও আহত হয়েছেন বলে আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানিয়েছে। এর মধ্যে একজনের গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলা হলেও, সেটি গ্রেপ্তার অভিযানের আগে নাকি পরে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ডিএইচএস দাবি করেছে যে, অস্কার বেলগালের ‘ট্রিনিতারিওস’ নামক অপরাধী চক্রের সঙ্গে সংযোগ রয়েছে এবং অতীতে তার বিরুদ্ধে ডাকাতি, মাদক বহন, অস্ত্র রাখা ও আত্মসাতের মতো অপরাধের রেকর্ড রয়েছে।

নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে একে শহরকে অনিরাপদ করার পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি প্রধান মার্কওয়েইন মুলিনের সঙ্গে আলোচনা করলেও তা ফলপ্রসূ হয়নি। মেয়রের স্পষ্ট দাবি, আইসিই এজেন্টদের এই এলাকায় অভিযান বন্ধ করতে হবে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে হবে। কে বা কাদের লক্ষ্য করা হচ্ছে, তা নিয়ে কিছু রিপাবলিকান নেতার মনে অস্বস্তি থাকা সত্ত্বেও অভিবাসন নিয়ে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন জোর গতিতে এগোচ্ছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুলও ট্রাম্প ও মুলিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ক্ষোভ জানিয়ে বলেন, নগরের পরিস্থিতি উত্তপ্ত না করে অবিলম্বে আইসিইর এই অভিযান স্থগিত করা উচিত। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে সংশ্লিষ্ট বডি ক্যামেরার ফুটেজ সাধারণ মানুষের জন্য প্রকাশ করার জোরালো দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, আইসিইর নেতৃত্ব এজেন্টদের প্রতিদিন অন্তত এক হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তারের নির্দেশনা দেওয়ার পর থেকেই পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হোয়াইট হাউস বা ডিএইচএস এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে সংস্থাটি তাদের আগের বক্তব্যেই অটল রয়েছে। যদিও এনওয়াইপিডি ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষ এখনো গুলির ঘটনার সুনির্দিষ্ট কারণ বা ফেডারেল প্রটোকলের পূর্ণ ব্যাখ্যা দেয়নি। সিএনএন এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস এবং ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করেছে।

সর্বশেষ - Uncategorized