Friday , 9 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

কাতারের ড্রাইভিং স্কুলগুলোর জন্য কঠোর নতুন নীতিমালা

প্রতিবেদক

October 9, 2026 9:54 am

কাতারে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MoCI) নতুন ও কঠোর নিয়মকানুন প্রবর্তন করেছে। ২০০৮ সালের ৮ নম্বর ভোক্তা সুরক্ষা আইনের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। মূলত ড্রাইভিং স্কুল ও প্রশিক্ষণার্থীদের মধ্যকার সম্পর্ক আরও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নিয়মগুলোর মূল লক্ষ্য হলো ড্রাইভিং স্কুল এবং প্রশিক্ষণার্থী বা গ্রাহকদের মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্ক সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল করা।

ড্রাইভিং স্কুলগুলোর জন্য বাধ্যতামূলক নতুন নির্দেশনা

  • লিখিত চুক্তি: সেবা বাবদ যেকোনো অর্থ বা ফি গ্রহণের আগে গ্রাহকের সাথে সুনির্দিষ্ট লিখিত চুক্তি করতে হবে।
  • প্রশিক্ষণের সময়সূচী: চুক্তির কাগজে ড্রাইভিং প্রশিক্ষণ শুরুর তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।
  • পারমিট নম্বর: সাধারণ ডাইরেক্টরেট অব ট্রাফিক থেকে ইস্যুকৃত পারমিট নম্বর যেন গ্রাহক সহজে পান, তা নিশ্চিত করতে হবে।

নতুন এই শর্তাবলী মেনে চলার জন্য ড্রাইভিং স্কুলগুলোকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এই সময় পার হওয়ার পরপরই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠপর্যায়ে কঠোর পরিদর্শণ অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী সেবা দিচ্ছে কি না, তা সরাসরি যাচাই করা হবে এই অভিযানের মাধ্যমে।

কোনো ড্রাইভিং স্কুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বা তারা নির্দেশনা অমান্য করলে তা অবিলম্বে জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ সম্পর্কিত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য নাগরিকরা ১৬০০১ নম্বরে কল করে বা মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে অভিযোগ বা তথ্যের জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬০০১ নম্বরে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অফিশিয়াল পেজে যোগাযোগ করা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডিসি’র সভায় অস্ত্র মামলার আসামির বক্তব্য, মির্জাগঞ্জে বিতর্ক

সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খাবারের মান নিয়ে সমালোচনা ও অভিযোগের জবাবে যা জানালো

ক্যানসারে আক্রান্ত মডেল ও অভিনেত্রী তুলনা আল হারুন প্রয়াত

জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্ক, পরিবর্তনের উদ্যোগ এনসিটিবির

হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবলে হুমকির নিন্দা কাতারের

অর্থনীতির ভঙ্গুরতায় জেন-জি বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মেসির ওপর পেলেকেই রাখলেন রোমারিও