Saturday , 17 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

সাবিলা নূরের দাম্পত্য কলহ ও বিচ্ছেদের গুঞ্জন

প্রতিবেদক

October 17, 2026 6:13 am

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ সাত বছরের প্রেম ও বিয়ের পর এবার তার সংসার ভাঙনের খবর বাতাসে ভাসছে। ২০১৯ সালে পারিবারিকভাবে নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবিলা। তবে সাম্প্রতিক সময়ে দাম্পত্য কলহের কারণে তাদের বিচ্ছেদ এখন কেবলই সময়ের ব্যাপার বলে ধারণা করা হচ্ছে। শোবিজ অঙ্গনে একের পর এক তারকার দাম্পত্য টানাপড়েন ও বিচ্ছেদ সংবাদের মাঝে এবার আলোচনায় এসেছে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের নাম। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপড়েন এবং আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদনপাড়ায় তুমুল চর্চা চলছে। অনেক বোঝানোর চেষ্টা করেও তার মন ঘোরানো সম্ভব হয়নি।

বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, এই দাম্পত্য জটিলতার মূলে রয়েছে শোবিজের ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) আবদুল মামুনের সঙ্গে সাবিলার নতুন সম্পর্কের গুঞ্জন। ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন কাজের সূত্রে তাদের পরিচয় ঘটে, যা পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। সংশ্লিষ্ট ইউনিট সূত্রে আরও জানা গেছে, শুটিং সেটে তাদের এই ঘনিষ্ঠতা পুরো টিমের কাছেই ছিল অনেকটা ‘ওপেন সিক্রেট’। পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে মূলত সংশ্লিষ্ট ডিওপির সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই প্রধান কারণ হিসেবে আলোচিত হচ্ছে।

এই নতুন সম্পর্কের প্রভাব শুধু সাবিলার সংসারেই নয়, ক্ষতিগ্রস্ত করেছে আরও একটি জীবনকে। তিশা নামে এক তরুণীর দীর্ঘ সাত বছরের ভালোবাসার সম্পর্ক ও প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া বিয়ে ভেঙে যাওয়ার পেছনেও এই ঘটনাকে দায়ী করা হচ্ছে। সহকারী পরিচালক থেকে প্রযোজনা জগতে আসা তিশা জানান, ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ হওয়ার পরপরই চলতি বছরের ১৫ মে মামুন ও তার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল। মামুন একজন বড় তারকাকে পেয়ে আমার সাত বছরের ভালোবাসা ও আত্মত্যাগের কোনো মূল্য দিল না।

তিশা অভিযোগ করে বলেন, সাবিলা নূরের সঙ্গে সম্পর্কের জেরে বিয়ের মাত্র ১০ দিন আগে মামুন হঠাৎ করেই তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিশার দাবি, মামুনের ক্যারিয়ারের কথা বিবেচনা করেই তিনি বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়াল। গণমাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে তিনি পুরো ঘটনার জন্য এই নতুন সম্পর্ককেই দায়ী করেছেন। একজন নারী হয়েও তিনি আরেকজন নারীর ক্ষতির কথা ভাবেননি। পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও মামুনের প্রতি আবেগ থেকে তিনি তাতে সম্মতি দেননি।

এদিকে, এই উত্তপ্ত পরিস্থিতিতে চলচ্চিত্রটির পরিচালক আজমান রুশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তীতে কথা বলবেন। তবে ব্যাপক আলোচনা ও অভিযোগের মুখেও অভিনেত্রী সাবিলা নূর কিংবা তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্টীকরণ আসেনি। এমনকি এতে কাজের ব্যাঘাত ঘটায় প্রযোজনা পক্ষ তাকে পরিবর্তনের কথাও ভেবেছিল, তবে শেষ পর্যন্ত কাজ সম্পন্ন করার স্বার্থেই বিষয়টি চেপে রাখা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত