Tuesday , 20 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ঝরল ১৪ প্রাণ

প্রতিবেদক

October 20, 2026 4:05 am

মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস ও ট্রাক। উভয় যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। উদ্ধার তৎপরতা চালিয়ে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বনপাড়ার স্থানীয় ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক