Monday , 12 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা

প্রতিবেদক

October 12, 2026 7:01 am

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে বাসাটির সামনে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলকারীরা স্লোগান দেওয়ার পাশাপাশি বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, এতে জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।

উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে রংপুরেও জি এম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে।

সর্বশেষ - জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - জনপ্রিয়

আপনার জন্য নির্বাচিত