শ্রম আইন ও সরকারি নীতিমালা অমান্য করা এবং সেবাগ্রহীতাদের অভিযোগ নিরসনে অসহযোগিতার কারণে ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ (লাইসেন্স নম্বর: ৬৩৮) নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে কাতারের শ্রম মন্ত্রণালয়। একই সাথে সংস্থাটির প্রশাসনিক কার্যালয় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ আইনি পথ অনুসরণ করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতাদের স্বার্থ রক্ষা এবং শ্রম বাজারে সুশাসন প্রতিষ্ঠা করাই এই ধরনের কঠোর ব্যবস্থার মূল উদ্দেশ্য। মন্ত্রণালয় জানিয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়া স্বচ্ছ রাখা, সেবাগ্রহীতা ও নিয়োগকর্তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠার সার্বিক ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিস। ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা। কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সই।
শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রাক-নির্ধারিত সরকারি নির্দেশনাবলী ও প্রচলিত আইন অমান্যকারী যেকোনো প্রবাসী বা নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে নিয়ম ভাঙা বা চুক্তিভঙ্গের মতো কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষকে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬৫০৫-এ যোগাযোগ করে জানানোর অনুরোধ করা হয়েছে। কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা ম্যানপাওয়ার অফিসের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন, চুক্তিভঙ্গ বা অন্য কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষকে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬৫০৫ -এ ফোন করে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়েছে।















