Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রতিবেদক

October 24, 2026 7:36 am

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবির সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কারখানাটির কার্টন ও সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সকাল ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার সকাল ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুরে কাশিমপুরে একটি গার্মেন্টসে আগুন লেগেছে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শুরুতে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরিফুল ইসলাম আরও জানান, আগুনের তীব্রতা এখন অনেকটা কমে এসেছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত