কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সীমান্তের কাছে নিজের জমিতে কৃষিকাজের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/১০-এস পিলারের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহাজুল একই গ্রামের শামাজুলের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ঘটনার বিবরণ দিয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়ার নাসিরা পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কৃষক সাহাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১১টায় একই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কৃষক আহত হওয়ার ঘটনায় বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়েছে। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে।
















