Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

বিয়ে সহজ করার আমল ও প্রয়োজনীয় ইসলামি নির্দেশনা

প্রতিবেদক

October 24, 2026 6:46 am

বিয়ে কেবল দুজন মানুষের আইনি বন্ধন নয়, বরং এটি ভালোবাসা, প্রশান্তি এবং পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে একটি পবিত্র পরিবার গঠনের মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আর-রুমের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ ইসলামি জীবন ব্যবস্থায় বিয়ের গুরুত্ব অনুধাবন করে সামর্থ্যবান যুবকদের দ্রুত বিয়ে করার নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। আল্লাহ তাআলা বলেন, ‘আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন (বলে দাও) আমি তো নিকটেই। কিন্তু বর্তমান সময়ে নানা সামাজিক বাধা, অতিরিক্ত প্রত্যাশা, আর্থিক অসচ্ছলতা ও পাত্র-পাত্রী নির্বাচনের জটিলতার কারণে অনেকের বিয়ে সময়মতো হচ্ছে না। কেউ উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না, আবার কেউ পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতায় বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। দীর্ঘদিন অপেক্ষা করতে গিয়ে অনেকেই মানসিক কষ্ট ও হতাশায় ভুগছেন। ইসলাম বিয়েকে সহজ করতে উৎসাহিত করেছে। তবে মনে রাখতে হবে, নির্দিষ্ট কোনো আমল করলেই দ্রুত বিয়ে হয়ে যাবে এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। বলেছেন, ‘তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, আল্লাহর পথে জিহাদকারী, চুক্তিবদ্ধ দাস যে মুক্তির অর্থ পরিশোধ করতে চায় এবং ওই ব্যক্তি যে পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করতে চায়।’ (জামে তিরমিজি, হাদিস: ১৬৫৫) তাই বিয়ের জন্য অপেক্ষার সময় হতাশ না হয়ে আল্লাহর। বিয়ের জন্যও নিজের ভাষায় আন্তরিকভাবে দোয়া করা যায়।

বিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আমল ও দিকনির্দেশনাগুলো নিচে দেওয়া হলো

  1. রাসুলুল্লাহ (সা.) সামর্থ্যবান যুবকদের বিয়ের প্রতি উৎসাহ দিয়ে বলেছেন, ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কেননা, বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)।
  2. বিয়ের সহজলভ্যতার জন্য বেশি বেশি দোয়া করা মুমিনের অন্যতম শক্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, বান্দা যখন তাকে আহ্বান করে, তিনি তার ডাকে সাড়া দেন (সূরা আল-বাকারা, আয়াত ১৮৬)। জীবনের প্রতিটি প্রয়োজন ও সংকট উত্তরণে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত।
  3. দোয়া করার পাশাপাশি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণও জরুরি। বৈধ উপায়ে পাত্র-পাত্রী খোঁজা, পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে বিয়ের উদ্যোগ নেওয়া এবং সমাজবদ্ধ কুসংস্কার বা অযৌক্তিক বাধাগুলো দূর করার চেষ্টা করা মুমিনের দায়িত্ব।
  4. পবিত্র কোরআনে নেককার জীবনসঙ্গী ও আদর্শ পরিবার লাভের একটি বিশেষ দোয়া রয়েছে। দোয়াটি হলো: ‘রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আয়িউন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।’ অর্থাৎ, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের প্রশান্তি দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।’ (সূরা আল-ফুরকান, আয়াত: ৭৪)।
  5. এই দোয়াটি কেবল জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষায় সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি পরিবার গড়ার প্রার্থনা, যা আল্লাহর সন্তুষ্টি ও নেক আমলের পথে অবিচল থাকতে সহায়ক হবে। ফরজ নামাজ বা যেকোনো নফল ইবাদতের পর এই দোয়াটি নিয়মিত পাঠ করা যেতে পারে।
  6. জীবনের কঠিন সময়ে আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম হলো নামাজ। হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কঠিন বিষয় উপস্থিত হলে তিনি নামাজ আদায় করতেন (সুনানে আবু দাউদ, হাদিস: ১৩১৯)। বিয়ের পথে প্রতিবন্ধকতা বা দুশ্চিন্তা দূর করতে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে নিজের প্রয়োজন তুলে ধরা অত্যন্ত ফলপ্রসূ আমল। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে যে ব্যক্তি বিয়ে করতে চায়, তাকে সাহায্য করা আল্লাহর বিশেষ দায়বদ্ধতা (জামে তিরমিজি, হাদিস: ১৬৫৫)।

সর্বশেষ - Uncategorized