Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

তাইওয়ানে টাইফুন চাম্পির তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন হাজারো পরিবার

প্রতিবেদক

October 24, 2026 6:21 am

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে তাইওয়ানের জনজীবন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে দেশটির উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানার পর ঝড়টি বর্তমানে পূর্ব উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দুর্যোগে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, লিউকিউ দ্বীপের কাছে উত্তাল সমুদ্রে বিশাল ঢেউয়ের কবলে পড়ে ওই ব্যক্তি ভেসে যান। এছাড়া মুষলধারে বৃষ্টি ও প্রবল বাতাসের তাণ্ডবে ৫২৭ জন আহত হয়েছেন। শনিবার ভোরে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানার পর ঝড়টি বর্তমানে দেশটির পূর্ব উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে অবস্থান করছে। এছাড়া প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে দেশটিতে মোট ৫২৭ জন আহত হয়েছেন। তাইওয়ানের উপকূলে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী টাইফুন ‘চাম্পি’র আঘাতে অন্তত একজন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, একসময়ের সুপার টাইফুন এবং প্রশান্ত মহাসাগরের এই বছরের অন্যতম শক্তিশালী এই ঝড়টি কিছুটা দুর্বল হলেও এর কেন্দ্রস্থলের কাছাকাছি এখনো প্রতি ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার (৭৮ মাইল) বেগে দমকা।

এক সময়ের সুপার টাইফুনটি কিছুটা দুর্বল হলেও এর কেন্দ্রস্থলের আশপাশে এখনো ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের তীব্রতায় রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘তাইপাওয়ার’-এর আওতাধীন ১ লাখ ৬৭ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। অবশ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে ঝড়ের প্রভাবে রাজধানী তাইপেসহ উত্তর ও মধ্য তাইওয়ানের বিভিন্ন অঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরিবহণ ব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব পড়েছে। শনিবার ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যদিও শুক্রবার প্রায় ১ হাজার ফ্লাইট বাতিলের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। রাজধানী তাইপের বিভিন্ন স্থানে প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে এবং সেখানে এখনো দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া প্রশাসনের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি এখন উত্তর দিকে মোড় নিয়েছে এবং চীনের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরপর এটি দক্ষিণ জাপানের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত গ্রীষ্মকালে টাইফুনের আধিক্য থাকলেও শরৎকালেও মাঝে মাঝে এমন শক্তিশালী ঝড়ের কবলে পড়ে তাইওয়ান। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশটি যথেষ্ট সতর্ক ও আধুনিক অবকাঠামো গড়ে তুলেছে, যার ফলে এ ধরনের বড় ঝড়েও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির আবহাওয়া প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - Uncategorized