ইউরোপের বিভিন্ন দেশে এখন অস্থিরতা চলছে। স্পেন, ফ্রান্স, পর্তুগাল এবং ইতালির মতো দেশগুলোতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসনসংকট এবং শিক্ষা খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এসব বিক্ষোভের কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ফ্রান্সে গত সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। একপর্যায়ে শিক্ষার্থীদের বাইরে আরও অনেকে এই বিক্ষোভে যোগ দেন। এর পর থেকে বিক্ষোভ জোরদার হতে থাকে।
দীর্ঘ ক্লাস, শিক্ষকসংকট, জরাজীর্ণ শ্রেণিকক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদ খালি থাকায় মাসের পর মাস পাঠদান ব্যাহত হচ্ছে।
বড় শ্রমিক সংগঠন ‘জেনারেল কনফেডারেশন অব লেবার’ (সিজিটি) এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পেনশন বৃদ্ধি, মজুরি বাড়ানো এবং দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়েছে। স্কুলসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরও যুক্ত করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তিন হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ এবং স্কুল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ফি বাড়ানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে এবং পেট্রলে ভর্তুকি বৃদ্ধির ঘোষণা এসেছে। তবে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সরকার এখনো বড় ধরনের বিক্ষোভের মুখে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ভাঙচুরের জন্য ‘কট্টর বামপন্থী’দের দায়ী করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ফ্রান্সে ২০২৭ সালের এপ্রিলে পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগামী বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছু ফি বাড়ানোর যে পরিকল্পনা সরকার করেছিল, তা–ও বাতিল করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে সংকট মোকাবিলায় বৈঠক করবেন।
স্পেনের আবাসন পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মারিকারমেন আবাসকাল নামের ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে একটি বিনিয়োগ তহবিল বাড়ির ভাড়া ২৩০ শতাংশ বাড়িয়ে দেওয়ায় উচ্ছেদ করা হয়। এরপর তিনি আশ্রয়হীন হয়ে পড়েন এবং ঘটনার দুই সপ্তাহ পর হাসপাতালে মারা যান। এই ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। বিক্ষোভকারীরা ভাড়া কমানো এবং বিনিয়োগ তহবিলের সম্পত্তি ক্রয়ের ওপর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভাড়াটিয়াদের সুরক্ষা দিতে একটি জরুরি আবাসন আইন আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ডানপন্থী বিরোধিতার মুখে তা পাস হয়নি। এ অবস্থায় তিনি ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। পরবর্তী নির্বাচনে যারা জিতবে, তাদের আবাসনসংকট নিরসনের প্রতিশ্রুতি দিতে হচ্ছে। মারিকারমেন আবাসকাল নামের ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে তাঁর বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্পেনে বিক্ষোভ দানা বাঁধে। একটি বিনিয়োগ তহবিল ওই বৃদ্ধার বাড়িভাড়া ২৩০ শতাংশ বৃদ্ধি করার পর তিনি মাথা গোঁজার ঠাঁই হারান। নতুন সংস্কার কার্যকর করতে তাঁর আরও বিস্তৃত প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এরপর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এদিকে পর্তুগালের লিসবনেও একই দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। দেশটিতে ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বাড়ির দাম ১২৪ শতাংশ বেড়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির প্রায় দ্বিগুণ। ইতালির মিলানেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। দাঙ্গাকারীরা পুলিশের দিকে পাথর ছোড়ে এবং ব্যারিকেডে আগুন জ্বালিয়ে দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যবস্থাপনা এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তাঁরা। বিক্ষোভ চলাকালে অনেক সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আর এ মূল্যবৃদ্ধির পেছনে তাঁরা ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেছেন। মুখোশ পরা দাঙ্গাকারীরা পুলিশের দিকে পাথরসহ বিভিন্ন বস্তু ছুড়তে থাকেন। তাঁরা টেবিল ব্যবহার করে তৈরি ব্যারিকেডেও আগুন ধরিয়ে দেন। ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪০০।
আলবেনিয়ায় গত কয়েক দিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং নিম্নমানের শিক্ষাব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। মূলত জ্যারেড কুশনারের সমর্থনে একটি উপকূলীয় উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকারবিরোধী রূপ পেয়েছে। সব মিলিয়ে ইউরোপের এই দেশগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে জনঅসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার বিরুদ্ধে আন্দোলন গত রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে।

















