Saturday , 17 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম

প্রতিবেদক

October 17, 2026 11:41 am

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন। একই প্রজ্ঞাপনে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে এসব পদে নিয়োগ প্রদান করেছেন। এছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত