ইতালিজুড়ে ছড়িয়ে পড়ছে সরকারবিরোধী আন্দোলনের ঢেউ। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। গত ১৬ অক্টোবর শুক্রবার শিক্ষা খাতের সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এই আন্দোলনে সংহতি জানিয়ে নতুন শিক্ষক নিয়োগ ও বেতন বৃদ্ধির দাবিতে যোগ দিয়েছেন শিক্ষক ইউনিয়নের সদস্যরাও। বিক্ষোভের সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে বোতল ও জ্বলন্ত ফ্লেয়ার নিক্ষেপ করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে একটি শিক্ষক ইউনিয়ন, যারা বেতন বৃদ্ধি ও নতুন শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। রোমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে হাজার হাজার মানুষ সমাবেশ করে। পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন কনফট্রাসপোর্তো এখন দেশব্যাপী অবরোধের হুমকি দিয়েছে।
দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকটের চিত্র তুলে ধরে প্রধান শ্রমিক সংগঠন সিজিআইএলের নেতা ক্রিশ্চিয়ান ফেরারি এএফপিকে বলেন, ইতালি বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মন্তব্য করেন, জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের জন্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং প্রতিদিন দেশের উৎপাদনব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এছাড়া পরিবেশগত জরুরি পরিস্থিতির কারণেও জনমনে ক্ষোভ বাড়ছে। ফেরারি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতালির নাগরিকরা তাদের কর্মপরিবেশ ও বাস্তব জীবনযাত্রার নাজুক পরিস্থিতি কর্তৃপক্ষের সামনে তুলে ধরতেই এই আন্দোলনে নেমেছেন। দেশটির সংবাদমাধ্যমগুলো প্রধানমন্ত্রী মেলোনির জন্য এই সময়কালকে ‘অসন্তোষের শরৎ’ হিসেবে আখ্যায়িত করেছে। ক্রিশ্চিয়ান ফেরারি জানান, বিক্ষোভের উদ্দেশ্য হলো, নির্বাচনি প্রচারণা কেন্দ্র করে ইতালীয়দের জীবনযাপন ও কর্মপরিবেশের বাস্তব পরিস্থিতিকে ধরে রাখা। মেলোনি প্রায়ই ইতালির রাজনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরেন। গত মাসে তার সরকার ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারে পরিণত হয়েছে। দেশের সরকারি অর্থব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্যও তার সরকার প্রশংসা পেয়েছে। কারণ, কয়েক দশক ধরে দেশটির মজুরি ও উৎপাদনশীলতা প্রায় স্থবির হয়ে রয়েছে। এর ফলে জ্বালানি পরিবহন ব্যাহত হয় এবং পাস্তা উৎপাদন হুমকির মুখে পড়ে। প্রথমে ব্যয়বহুল কর স্থগিতের মাধ্যমে এবং পরে বড় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়। নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকায় মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি ক্রমেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠছে।
মহামারির পর থেকে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির প্রভাব ইতালিতেও প্রকট হয়েছে। পার্লামেন্টারি বাজেট অফিসের তথ্যানুযায়ী, ১৯৯০ থেকে ২০২৬ সালের মধ্যে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৃত মজুরি ৬.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ওইসিডির (OECD) তথ্য বলছে, মহামারির পর থেকে ইউরোপের প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে ইতালি সবচেয়ে ধীরগতিতে আগের অবস্থানে ফেরার লড়াই করছে। দীর্ঘ সময় কিছুটা শান্ত থাকার পর সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বার্ষিক হিসাবে ৪.২ শতাংশে পৌঁছেছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাতের মতে, জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধিই এই পরিস্থিতির জন্য প্রধানত দায়ী। এই অসহনীয় পরিস্থিতি জনজীবনে যে তীব্র উত্তেজনা তৈরি করেছে, তা এখন আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ইতালি এক উত্তাল শরৎ কালের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোভিড-১৯ মহামারির পর এবং পরবর্তী ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ইউরোপের সব দেশেই মূল্যস্ফীতির ঢেউ আঘাত হেনেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলতি সপ্তাহের শুরুতে পুগলিয়া, কালাব্রিয়া ও সিসিলি অঞ্চলে কৃষক ও ট্রাকচালকেরা সড়ক অবরোধ করেন। সংগঠনটি অভিযোগ করেছে, জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে যুক্ত অসহনীয় পরিস্থিতি এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যা আর সহ্য করা যাচ্ছে না। জ্বালানির দাম নিয়ন্ত্রণের উদ্যোগ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে মেলোনি জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আপাতত এসব প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতি লিটার পেট্রলের দাম দুই ইউরোর নিচে রাখা হচ্ছে।
রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ভেরোনিকা দে রোমানিস জানান, ভূরাজনৈতিক অস্থিরতা, অনিশ্চিত ভবিষ্যৎ ও অর্থনৈতিক দুরবস্থা সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নিতে উদ্বুদ্ধ করছে। এই আন্দোলনের অংশ হিসেবে গত বুধবার মিলানের পোর্তা নুওভা এলাকায় ইউনিক্রেডিট ব্যাংক ও লোম্বার্দিয়া সদর দপ্তরের মধ্যবর্তী ঘাসের জমিতে প্রায় ১০ জন শিক্ষার্থী তাঁবু টাঙিয়ে অবস্থান শুরু করেন। ২২ বছর বয়সী রিকার্দো নামক একজন আন্দোলনকারী এএফপিকে বলেন, ইতালিতে বর্তমানে একটি বড় ধরনের শরৎকালীন আন্দোলনের প্রয়োজন। তবে ফ্রান্স বা স্পেনের মতো বড় আকারের অবরোধ বা বিশৃঙ্খলা তৈরি করা তাদের মূল লক্ষ্য কি না, তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এসব বিক্ষোভের কয়েকটি ফ্রান্স ও স্পেনের সাম্প্রতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত। বেশ কয়েকটি শহরে শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে বিক্ষোভও চলছে। বুধবার মিলানের পোর্তা নুওভা ব্যবসায়িক এলাকায় ইউনিক্রেডিট ব্যাংকের টাওয়ার ও লোম্বার্দিয়া অঞ্চলের সদর দপ্তরের মাঝখানের ঘাসে প্রায় ১০ জন শিক্ষার্থী তাঁবু খাটিয়ে অবস্থান শুরু করেন। তিনি আরও বলেন, ‘ফ্রান্সের মতো দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলতে কিংবা স্পেনের মতো প্রতিটি সড়ক অবরোধ করতে আমরা সফল না-ও হতে পারি।















