দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ তথ্যমতে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন এবং খুলনা বিভাগে ১৫৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এ ছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
















