কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজার এলাকার মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই নারী, দুই শিশু ও একজন পুরুষ রয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

















