Wednesday , 14 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক

October 14, 2026 9:27 am

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের এই সময়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি খাত চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে চলমান বৈশ্বিক যুদ্ধের কারণে সর্বত্রই জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে দামের কোনো নিশ্চয়তা নেই। এখন কেবল আমেরিকা থেকেই জ্বালানি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, অন্য কোনো উৎস বর্তমানে সুনির্দিষ্ট নয়। এমতাবস্থায় ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি দাম ধরে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এখন সোর্স একমাত্র আমেরিকায় বাকি আছে, তাছাড়া কোনো সোর্স ঠিক নেই।

বাণিজ্যিক স্বার্থে পণ্য নিয়ে ধর্মঘটের মাধ্যমে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে কেউ যদি ধর্মঘট করার মতো অপরিণামদর্শী পদক্ষেপ নেয়, তবে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং মানুষের দুর্ভোগ লাঘব করা সরকারের দায়িত্ব। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, যারা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন, তাদের উচিত আলোচনার টেবিলে বসে বিষয়টি সমাধান করা। এলপিজির সরকারি মূল্যতালিকা অমান্য করে অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, সেই সমস্যাগুলো নিরসনের লক্ষ্যেই সরকার কাজ করছে। মন্ত্রী আরও বলেন, ‌এ মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেন্সিয়াল এই (পণ্য) নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে, যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে সম্বন্ধে আলোচনা করছি।

উল্লেখ্য যে, হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোর দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর দেশব্যাপী এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন। মন্ত্রী এই অস্থিরতা নিরসনে সংশ্লিষ্টদের সমঝোতার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে সামরিক সহায়তা ও সেনা মোতায়েনের পরিকল্পনা তুরস্কের

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

দিল্লির পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে রাজি নয় বাংলাদেশ

ইয়েমেনে তীব্র সামরিক অভিযান, ২৪ ঘণ্টায় হতাহত ১৪০০ হুথি

দুর্গাপূজায় নাশকতার শঙ্কা, পুলিশের ছুটি বাতিল ও কঠোর নজরদারি

স্বপ্রণোদিত ব্যবস্থা ও আর্থিক জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ১১৪৭

অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিয়ে কোচ ডেভিড হেম্পের বার্তা

কাতারে পর্যটনে রেকর্ড: নয় মাসে ২৬ লাখের বেশি দর্শনার্থী

প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’