Saturday , 17 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

ঢাকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রতিবেদক

October 17, 2026 5:58 am

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অবস্থা সরাসরি দেখার লক্ষ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি তার গুলশানের বাসভবন থেকে রওনা হন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে ডেঙ্গু মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো খতিয়ে দেখছেন। পর্যায়ক্রমে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক