Thursday , 15 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় দুই জাহাজ ডুবি

প্রতিবেদক

October 15, 2026 12:15 pm

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান এই নৌপথের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য তৎপরতা বাড়ানোর মধ্যেই এই ঘটনাগুলো ঘটল।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির বরাত দিয়ে জানানো হয়, গত মঙ্গলবার প্রণালি অতিক্রমকালে সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ হামলার কবলে পড়ে। জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এটি ডুবে যায়। তবে সৌভাগ্যবশত জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্যাটেলাইট চিত্র ও ভিডিওতে জাহাজটি থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা গেছে, যা পরে পানিতে ভাসমান পণ্য ও তেলের স্তরে রূপ নেয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, জাহাজটি অনুমোদিত পথ এড়িয়ে চলার সময় সমুদ্রের মাইনে আঘাত পেয়েছিল। যদিও বিশেষজ্ঞরা এ দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। তাদের ধারণা, জাহাজটিতে কোনো ড্রোন থেকে হামলা চালানো হয়ে থাকতে পারে।

এদিকে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) নিশ্চিত করেছে যে, বুধবার অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’ নামের আরেকটি পণ্যবাহী জাহাজও ডুবে গেছে। জাহাজটি গত ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো অজ্ঞাত কোনো বস্তুর হামলার শিকার হয়েছিল, যে ঘটনায় ভারতের এক নাবিক প্রাণ হারিয়েছিলেন। আইএমওর তথ্য অনুযায়ী, চলতি বছর হরমুজ প্রণালিতে বেশ কিছু জাহাজ হামলার শিকার হলেও ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে জাহাজডুবির ঘটনায় এগুলো দ্বিতীয় ও তৃতীয়। এ ঘটনায় ভারতের একজন নাবিক নিহত হন।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক