Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন মাহবুব উদ্দিন খোকন

প্রতিবেদক

September 10, 2026 8:58 am

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের দুর্নীতি দূর করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিগত সরকারের আমলে হাইকোর্টের অনেক বিচারপতির বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে তিনি বলেন, বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারে ওইসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা ফেরাতে এক মাসের সময়সীমা বেঁধে দেন।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে শুনানিকালে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বার সভাপতি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছেন। এমন সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে আসা বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

দেশের শাসনব্যবস্থা নিয়ে সংসদে বিতর্কের আহ্বান বিলাওয়াল ভুট্টো-জারদারির

যুক্তরাষ্ট্রের কারাগারে অসুস্থ ভেনেজুয়েলার সাবেক ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস, গৃহবন্দিত্বের আবেদন

মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে মার্কিনিদের ৫ হাজার ডলার ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেওয়ার প্রতিশ্রুতি

আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশনে কাতারের অংশগ্রহণ

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

গোপালপুরে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

দুই যুগ আগের মামলায় ১০৪ বছর বয়সী বৃদ্ধের কারাদণ্ড

বাংলাদেশ সোসাইটির নির্বাচন: উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট