Thursday , 8 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতার নিন্দা জানাল কাতার ও জর্ডান

প্রতিবেদক

October 8, 2026 11:38 am

সিরিয়ার সার্বভৌমত্বকে পাশ কাটিয়ে দেশটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং ‘সোফা ৫৩’ নামে বিতর্কিত সামরিক অবকাঠামো নির্মাণের কাজ পুনরায় শুরু করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাতার ও জর্ডান। রোববার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই দুই দেশ সিরিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং সামরিক অবকাঠামো ‘সোফা ৫৩‘ এর নির্মাণকাজ পুনরায় শুরু করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও জর্ডান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুনেইত্রা অঞ্চলের গ্রামাঞ্চলে ইসরায়েলি সামরিক কার্যক্রম সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। কাতারের ভাষ্যমতে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।

একইভাবে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি সামরিক কার্যক্রম সিরিয়ার ভূখণ্ডের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ। এটি আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী বলে জর্ডান তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

প্রসঙ্গত, ‘সোফা ৫৩’ বা ‘দ্য গ্রেট স্টর্ম’ হলো সামরিক সড়ক, মাটির উঁচু বাঁধ ও পরিখা সম্বলিত একটি বিশেষ নিরাপত্তা বলয়। ১৯৭৪ সালের যুদ্ধবিরতি ও সামরিক প্রত্যাহার চুক্তির আওতায় থাকা বাফার জোনের অভ্যন্তরে ২০২২ সাল থেকে কুনেইত্রার সিরীয় অংশে ইসরায়েল এই অবকাঠামোটি গড়ে তুলছে। সাম্প্রতিক সময়ে সেখানে নতুন করে নির্মাণ ও সামরিক তৎপরতা শুরু হওয়ায় আরব বিশ্বের এই দুই দেশ থেকে এই প্রতিক্রিয়া এল।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত