Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

প্রতিবেদক

October 24, 2026 9:23 am

ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টার অভিযোগ করেন। রিজভী দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াতের এই গোপন আঁতাতের বিষয়ে বিএনপির কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও নথিপত্র রয়েছে।

তিনি আরও বলেন, দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপি নেতা রিজভী বলেন, উস্কানি ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সরকার অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ বর্তমানে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে, যা সরকারের সঠিক নীতিরই প্রতিফলন। ওই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত