Thursday , 22 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

৯ ব্যাংকে অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

প্রতিবেদক

October 22, 2026 7:53 am

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাভুক্ত ৭টি ব্যাংক ও ২টিতে আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের সমন্বিত নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে সরাসরি প্রবেশপত্র সংগ্র করতে পারবেন। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রার্থীদের অবশ্যই নিজেদের প্রবেশপত্র ডাউনলোড শেষ করতে হবে। নির্ধারিত এই সময়সীমা পার হয়ে গেলে আর প্রবেশপত্র সংগ্রহের কোনো সুযোগ থাকবে না।

তবে অফিসার (জেনারেল) পদের প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ, সময়সূচি এবং কেন্দ্রসংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে ব্যাংকার্স সিলেকশন কমিটি সূত্রে জানা গেছে। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন। পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে।

সর্বশেষ - আন্তর্জাতিক