Friday , 16 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

কাতারে ১২ বছরে পা রাখল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

প্রতিবেদক

October 16, 2026 9:58 am

কাতারে প্রবাসীদের মাঝে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব ১২তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

অনুষ্ঠানে সি এম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন এবং জিটিভির সিইও ইকবাল করিম নিশান। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনিসহ রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমন শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রবাসে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাতারের জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়নের অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ক্লাবটি তাদের নতুন বছরের কার্যক্রম শুরু করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক