Thursday , 22 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন ও প্রবাসী প্রত্যাশা

প্রতিবেদক

October 22, 2026 7:19 am

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রশাসনিক অঞ্চল নিউইয়র্ক শহর বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় মহানগরী। ৫টি পৃথক বরো বা এলাকা—ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ড নিয়ে গঠিত এই মেগাসিটিতে ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী মহানগর অঞ্চলসহ প্রায় ২ কোটি ১ লাখ মানুষ বসবাস করেন। বিশ্বজুড়ে প্রবাসীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই নগরীতে বর্তমানে প্রায় ১ লাখ ১৫ হাজার বাংলাদেশে জন্ম নেওয়া অভিবাসী স্থায়ীবাস গঠন করেছেন। নিউইয়র্ক বিশ্বের রাজধানী খ্যাত অন্যতম বৃহৎ নগরী। এ শহরের আভিজাত্য কেবল এর আয়তনের বিশালত্ব নয়, বরং বৈচিত্র্যের পরিপূর্ণতা। ২০২৬ সালের হিসাব অনুযায়ী, নিউইয়র্ক শহরের মহানগর এলাকায় প্রায় ২.০১ কোটি (২০.১ মিলিয়ন মানুষ বসবাস করে। প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন ড. আব্দুল হক। লেখক: কবি, প্রাবন্ধিক, গীতিকার, কলামিস্ট ও গবেষক।

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ রাখা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য লালন করা এবং নতুন প্রজন্মকে দেশীয় শিকড়ের সাথে সম্পৃক্ত রাখার প্রধান লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল ‘বাংলাদেশ সোসাইটি’। ১৯৭৫ সালের ২৩ নভেম্বর কলাম্বিয়া ইউনিভার্সিটির আর্ল হলে সামাজিক সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটি এলমহার্স্টের ৮৬-২৪ হুইটনি অ্যাভিনিউ (86-24 Whitney Ave., Elmhurst, NY 11373) ঠিকানায় নিজস্ব কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করছে। সোসাইটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টার পরিচালনা, আইনি ও ট্যাক্স সহায়তা ক্লিনিক, শিক্ষাবৃত্তি প্রদান এবং বাংলাদেশ ডে প্যারেড ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। তবে এসব সংগঠনের বার্ষিক বনভোজন ও কোনো কোনোটির ইফতার মাহফিল ব্যতীত অন্য তেমন উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যায় না। এমনকি নিয়মিত কোনো বৈঠক আয়োজনও হয় না। নির্বাচনে জেতার জন্য উভয় প্যানেলই নিজেদের অর্থব্যয়ে নতুন সদস্য ভর্তি বা ভোটার নিবন্ধন করে থাকেন, যা নিয়ে বিভিন্ন সময় নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বিগত দিনে সংগঠনের কার্যক্রম নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শোনা যায়। কারণ পর্যাপ্ত সদস্য থাকায় তাদের চাঁদা ও ভর্তি ফি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দিষ্ট হারে ফি জমার জন্য যেমন প্রচুর অর্থ সমাগম ঘটে, অপরপক্ষে বিভিন্ন সংস্থা থেকেও পর্যাপ্ত অনুদান পাওয়া যায়। সব মিলিয়ে ভালো আর্থিক সংগতি থাকায় সামাজিক, সাংস্কৃতিক কাজের জন্য হাত খুলে খরচ করারও সুবিধা রয়েছে। তাদের নিকট সংগঠনের সদস্য, এমনকি সদস্য নন কিন্তু নিউইয়র্কে বসবাস করছেন, এমন সকল বাংলাদেশির প্রত্যাশা—বিগত দিনে যেসব অনিয়ম নিয়ে কথাবার্তা হচ্ছে, নতুন নির্বাচিত কমিটি সে বিষয়গুলো বিবেচনায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সচেষ্ট থাকবেন এবং সবার প্রত্যাশা অনুযায়ী।

প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম এই সংগঠনের ২০২৬ সালের আসন্ন নির্বাচন কেন্দ্র করে কমিউনিটিতে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে, এবার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ২১৫ জন। নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ করবেন। নিউইয়র্ক শহরে অরাজনৈতিক, অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন, যা আমব্রেলা সংগঠন হিসেবেও পরিচিত। নিউইয়র্কের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন প্রতি দুই বছর পরপর সোসাইটির হালনাগাদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক শহরে সারা পৃথিবীর লোকদের বসবাস হলেও বাংলাদেশি বংশোদ্ভূত লোকদের উপস্থিতি সামাজিক, সাংস্কৃতিক বলিষ্ঠ ভূমিকার কারণে অন্যান্য কমিউনিটি থেকে আলাদা চোখে পড়ার মতো। যে কারণে বাংলাদেশিদের সংগঠন বিষয়ে একটি জনপ্রিয় প্রবাদ, ‘কোথাও দুজন বাংলাদেশি থাকলে সেখানে সংগঠন তৈরি হয় তিনটি, দুজনে মিলে একটি এবং আলাদা দুটি। বাংলাদেশ সোসাইটির নির্বাচনী উন্মাদনা বাংলাদেশিদের মধ্যে এত বেশি লক্ষণীয়, যা নভেম্বরের জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে। অন্যান্য অনেক সংগঠন পরিচালনায় অর্থের অভাব থাকলেও এটির তেমন নেই।

সোসাইটির ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুটি মূল প্যানেলে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১ জন স্বতন্ত্র প্রার্থী। সর্বমোট ৪৩ জন প্রার্থীর মধ্য থেকে নির্দিষ্ট ২১ জনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন প্রবাসী ভোটাররা। এই নির্বাচনে মূলত দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সর্বশেষ - আন্তর্জাতিক