কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে পাঁচজন পর্যটক ভেসে যান। বুধবার বেলা সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এই ঘটনার খবর নিশ্চিত করেছেন রামু থানার ওসি এ কে ফজলুল হক এবং হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু। তাদের মধ্যে বুধবার বিকালে তিনজনের লাশ উদ্ধার হয়।
পুলিশ কর্মকর্তা সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের দুটি পৃথক দল হিমছড়ি সৈকতে একসাথে সাগরে নেমেছিল। এর মধ্যে পাঁচজন স্রোতের টানে ভেসে গেলে বুধবার বিকালেই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুজনের মধ্যে থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়। নিহত চার পর্যটক হলেন কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে চার পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
- রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।
- চট্টগ্রামের বাসিন্দা হারুনুর রশিদ (২৫)।
- নিবিড় নামে আরও এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, তিনিও চট্টগ্রামের বাসিন্দা।















