Thursday , 22 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

২০২৭ সালের বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা

প্রতিবেদক

October 22, 2026 7:35 am

বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি গৃহীত সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে অবহিত করেন।

বৈঠকের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সম্প্রতি কাতার সফর এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে তাঁর দ্বিপক্ষীয় আলোচনার ফলাফলকে স্বাগত জানায় মন্ত্রিসভা।

এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া কাতার ও সিঙ্গাপুরের যৌথ কমিটির নবম বৈঠকের সফলতা এবং কাতার-সিঙ্গাপুর সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হওয়ার বিষয়টিও সভায় প্রশংসিত হয়। গত ১৫ অক্টোবর বাকুতে অনুষ্ঠিত সিআইসিএ (CICA)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে আমিরের অংশগ্রহণ এবং উজবেকিস্তান ও আজারবাইজানের রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়েও ইতিবাচক মূল্যায়ন করা হয়। গত ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় সহযোগিতা ও আস্থার ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের (CICA) ৭ম শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের অংশগ্রহণ এবং সেখানে আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সাথে আয়োজিত দ্বিপক। মন্ত্রিসভা উল্লেখ করে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে, যা অর্থনৈতিক, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

বাজেট ও প্রশাসনিক বিষয়ে মন্ত্রিসভা নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছে

  • ২০২৭ অর্থবছরের সাধারণ বাজেটের খসড়া আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। এটি এখন চূড়ান্ত পর্যালোচনার জন্য শূরা কাউন্সিলে পাঠানো হবে।
  • রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (RERA) সাথে সমন্বয় করে যৌথ মালিকানাধীন আবাসন ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে ‘মালিক সমিতি আইন’ বা ২০২৬ সালের ১১ নম্বর আইনের বাস্তবায়ন বিধিমালা অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার অংশ হিসেবে মন্ত্রিসভা বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি অনুমোদনে সম্মতি জানিয়েছে আন্তর্জাতিক সমঝোতা স্মারক: ১।

  1. বেলজিয়ামের ফেডারেল পুলিশের সাথে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।
  2. কাতার ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতে যৌথ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।
  3. কাতারের দোহা পৌরসভা এবং মিসরের কায়রো গভর্নরেটের মধ্যে সিস্টার-সিটি (Twinning) চুক্তি।

পরিশেষে মন্ত্রিসভা জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, ওমান ক্লাইমেট উইকে কাতারের পরিবেশমন্ত্রীর অংশগ্রহণ এবং আবু ধাবিতে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও বিচারবিষয়ক ১৫তম জাতিসংঘ কংগ্রেসের ওপর বিচারমন্ত্রীর উপস্থাপন করা প্রতিবেদনসমূহ পর্যালোচনা করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত