Wednesday , 14 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান

প্রতিবেদক

October 14, 2026 8:04 am

দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর আশেপাশের এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার লক্ষ্যে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান। বুধবার সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রেস উইং সূত্রে জানা যায়, সাক্ষাতকালে উপাচার্য প্রেসিডেন্টকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো তুলে ধরলে প্রেসিডেন্ট তা সমাধানের আশ্বাস দেন। এছাড়া, উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে প্রেসিডেন্টের উপস্থিতি কামনা করে তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেন। সাক্ষাতের সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক