Monday , 12 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

প্রতিবেদক

October 12, 2026 9:03 am

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের ওপর চলা হয়রানি ও সরবরাহ সংকটের প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার দেশজুড়ে সব গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। সভাপতি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, দেশের এলপি সিলিন্ডার গ্যাসের বাজার মূলত ৫টি বড় কোম্পানির হাতে জিম্মি হয়ে আছে। তাদের কারসাজিতে স্বৈরাচারী কায়দায় নিয়মিত এলপি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। শুধু ১২ কেজি নয়, সব ওজনের সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। কিন্তু সরকার নির্ধারিত এই দামে সাধারণ মানুষ সিলিন্ডার পাচ্ছেন না। বাজারে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে শুরু করে ২২০০ বা ২৪০০ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২ হাজার থেকে ২২০০ কিংবা ২৪০০ টাকা দিলে মিলিয়ন পাওয়া যায় ১২ কেজির সিলিন্ডার।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে কাতারের মধ্যস্থতা, মক্কা প্রতিরক্ষা জোটকে সমর্থন

সোবহানার রেকর্ড সেঞ্চুরির পরও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় হতাহত, নিন্দা জানালো জাতিসংঘ

নির্ভরশীল নয়, অংশীদার হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ১১৪৭

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জি এম কাদেরের

ইতালির বোলোতানা গ্রামে নারীদের দীর্ঘায়ুর রহস্য কী?

মব–সংস্কৃতি: জনরোষ নাকি নিয়ন্ত্রিত রাজনৈতিক সন্ত্রাস?

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি জানিয়ে কাজ ছেড়েছেন যে সাত তারকা

সুন্দরবনে ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত