রাজধানীর ধানমন্ডিতে এপেক্সের বাণিজ্যিক ভবনের ৩ তলার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা
- ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
- প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।













