গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে নতুন একটি উপশাখা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
উপশাখাটির উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ। এসময় ব্যাংকটির এমডি ও সিইও আহসান জামান চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই উপশাখার মাধ্যমে ওই এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরের আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবা প্রদান করা সম্ভব হবে।
















