রাজধানীর ওসমানী উদ্যানে সোমবার সকালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনী বা সংস্কারের যে উদ্যোগ নিতে চায়, তাতে বিরোধী দল এখন পর্যন্ত কোনো সহযোগিতা করছে না। তিনি বলেন, অনেকে এই প্রক্রিয়াকে সংস্কার হিসেবে অভিহিত করতে চান, তাতে সরকারের কোনো আপত্তি নেই। সাংবিধানিক সংশোধনী আনতে চান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাই; যে সংশোধনীকে অনেকে সংস্কার বলতে পারেন।’।
বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, গতকাল বিরোধী দলীয় নেতা সরকারকে সহযোগিতা না করার যে কথা বলেছেন, তা ১৮ কোটি জনগণের স্বার্থের পরিপন্থী। সরকারের প্রত্যাশা, বিরোধী দল সরকারকে সহযোগিতা না করলেও যেন দেশের মানুষকে সহযোগিতা করে। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন।
গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিরোধী দলের রাজনৈতিক বক্তব্যের সাথে সাংবিধানিক সংস্কারে তাদের বাস্তব অবদানের মিল থাকা প্রয়োজন। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরই তিনি জোর দেন। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে’—বলেন তিনি।

















