Saturday , 26 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ: ২০২৭ সালের সময়সীমা

প্রতিবেদক

September 26, 2026 9:47 am

দেশের সকল উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হাট-বাজারগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন সম্পন্ন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২৪ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক ভবন এবং আওতাধীন ভবনগুলোর ছাদে ব্যাটারিসহ সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকা বাধ্যতামূলক। এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নেট মিটারিংয়ের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়ও বাড়তে পারে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ করা। একইসঙ্গে, সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নেট মিটারিং নির্দেশিকা ২০২৫-এর আওতায় জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিনিময়ে ১০ টাকা ৫০ পয়সা করে আর্থিক সুবিধা পাওয়া যাবে।

এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫-এর বিধি ১০-এর উপবিধি (৩) ও (৫) অনুযায়ী, হাট ও বাজারের ইজারালব্ধ আয় থেকে অর্থ ব্যবহার করে এই সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। নির্দেশনায় বলা হয়েছে, হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের জন্য বরাদ্দ ইজারালব্ধ আয়ের ১০ শতাংশ এবং উপজেলার অন্তর্ভুক্ত বাজারগুলোর রক্ষণাবেক্ষণ খাতের আরও ১০ শতাংশ অর্থ এই সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণে ব্যয় করা যাবে।

দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের বিষয়েও কড়া নির্দেশনা রয়েছে। সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি সম্পাদন করতে হবে, যা অবশ্যই নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পন্ন হতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের প্রতিটি উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সরকারের এই উদ্যোগ একদিকে যেমন টেকসই জ্বালানি নিশ্চিত করবে, তেমনি স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের ভোগান্তি কমাতে ৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা সম্প্রসারণের উদ্যোগ

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামের খনির সন্ধান পেল সৌদি

মালয়েশিয়ার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ফারহানের

জাবিতে শিক্ষার্থী শামীম মোল্লা নিহতের ঘটনায় দুই বছরেও ঝুলে

পুলিশে আসছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট

মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হলেই তেলের দাম কমাবে সরকার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ শপথ নেবেন খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

Hello world!

Hello world!