Monday , 19 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

১ নভেম্বর থেকে ঢাকার ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল

প্রতিবেদক

October 19, 2026 5:43 am

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা ও যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার ‘এক রুট, এক কোম্পানি’ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস পরিষেবা চালু করতে যাচ্ছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এই বিশেষ উদ্যোগের আওতায় আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হবে। এক রুট, এক কোম্পানি: ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু ১ নভেম্বর। দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক। বাসগুলো শ্যামলী, মহাখালী, গুলশান-১ ও রামপুরা হয়ে চলাচল করবে।

বিষয়টি নিশ্চিত করতে রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সভায় রুট নির্ধারণ, বাস সংখ্যা ও স্টপেজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। টাকা দিয়ে ভোট দেওয়ার লড়াইয়ে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো।

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, শিগগিরই এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে শহরজুড়ে প্রস্তাবিত ৩২টি প্রধান রুটের মধ্যে ছয়টি এবং ২৫টি সার্কুলার রুটের মধ্যে পাঁচটি রুট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পাঁচটি রুট নন-এসি এবং একটি এসি রুটে পরীক্ষামূলক বাস চলবে। পরবর্তী দুই মাসের মধ্যে এই তালিকায় আরও তিনটি সার্কুলার রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

নির্ধারিত ছয়টি প্রধান রুটের মধ্যে রয়েছে গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর এবং মিরপুর-১২ থেকে মাওয়া রুটে বাস চলাচল।

প্রতিটি রুটের জন্য নির্দিষ্ট পরিবহন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ও ডিভাইস পরিবহনকে যুক্ত করা হয়েছে। গাবতলী-ডেমরা রুটে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী ও রইছ পরিবহন যৌথভাবে কাজ করবে।

দুয়ারীপাড়া-সদরঘাট রুটে দিশারী, তানজিল, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা এবং এই রুটের সাথে কাঁচপুর পর্যন্ত প্রস্তাবিত ১৬ নম্বর রুটের ব্যবস্থাপনাও যুক্ত থাকবে। এছাড়া ঘাটারচর থেকে ডেমরা ও কাঁচপুর রুটে রমজান, মালঞ্চ, মিডলাইন ও রজনীগন্ধা পরিবহন সেবা দেবে। মিরপুর-১২ থেকে মাওয়া রুটে স্বাধীন, বিহঙ্গ, বিকল্প এবং শিকড় পরিবহনকে পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর। নেতানিয়াহুর বিকল্প হতে চান ইসরায়েলের যেসব রাজনীতিক।

পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে ডিএমপি ও দুই সিটি করপোরেশনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি রুটে বাসস্টপ চিহ্নিত করা, প্রয়োজনীয় টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং রাস্তায় অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা। নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডিটিসিএর সহায়তায় পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

Test3

দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভের মুখে স্থবির জনজীবন

দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে বিজ্ঞান ও চারুকলা প্রদর্শনী বৃহস্পতিবার

লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয়

শারদীয় দুর্গাপূজায় অশুভ শক্তি বিনাশের প্রত্যাশা

ফ্রান্সে বিক্ষোভের জেরে ১৮০০ জন গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে আরও সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

নতুন বাংলাদেশ গঠনে মাওলানা ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা যোগাবে : মন্তব্য প্রতিমন্ত্রী শরিফুল আলমের

কিশোর কুমারের শেষ বেলা: অদ্ভুত ভবিষ্যদ্বাণী ও মৃত্যুর আগে

সময়মতো প্রকল্প হস্তান্তর ক্রেতা-নির্মাতা উভয়ের জন্যই লাভজনক: আবদুর রহমান