Sunday , 18 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: মালিক ও ম্যানেজার অভিযোগে

প্রতিবেদক

October 18, 2026 5:14 am

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেছে। মামলার এজাহারে রিসোর্টের মালিক তানভীর আহমদ এবং ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে মামলার তদন্ত চলছে এবং রিসোর্টের মালিক ও ম্যানেজারের বাইরে অন্য কাউকে আসামি করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। ওসি আতিকুর রহমান মজুমদার জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিয়ে বিভ্রান্তি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কক্সবাজার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার জন্য জেলার বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক